নোয়াখালীর বেগমগঞ্জে পতিত জমি থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মৃত বাবুলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহতের বাড়ির ৫০ গজ দূরের জমিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


