রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা হয়েছে।
রোববার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জন, তেজগাঁও বিভাগে ৬৬, ওয়ারী বিভাগে ৫৩, মতিঝিল বিভাগে ৪০, উত্তরা বিভাগে ৩৯, গুলশান বিভাগে ৩১, লালবাগ বিভাগে ৩০ ও রমনা বিভাগে ২৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল ও একটি ছুরি।
রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


