গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভাতিজার হাতে চাচা শাহজামাল মিয়া (৫০) খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার সকালে মাঝিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহজামাল জংলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ২টার দিকে বাড়ির বারান্দায় ঘুমানোর সময় শাহজামালকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এতে অভিযুক্ত ভাতিজা গোলাম হোসেন (৩৫)।

স্বজনদের অভিযোগ, গোলাম হোসেন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে তিনি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেন। ভয়ে তার স্ত্রী ঢাকায় চলে যান। শাহজামাল তাকে বিভিন্ন সময় শাসন করতেন। এই ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া জানান, ভাতিজার হাতে চাচা খুনের বিষয়টি স্থানীয়ভাবে জেনেছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো এজাহার দেওয়া হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad