নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৬টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), সান্দিকোনা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শামসুল হুদা গ্রামের পাশের মোড়াইল বিলে মাছ ধরতে যান। সকাল ৬টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে আশরাফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ও তার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সকাল ৫টার দিকে মদন উপজেলার কাইটাল গ্রামে ইটভাটা শ্রমিক রাজিব মিয়া বজ্রপাতে মারা যান।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির কাছের জমিতে মাছ ধরার বাইর (মাছ ধরার ফাঁদ) তুলতে গিয়েছিলেন তিনি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, রাজিবের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad