নেত্রকোনায় নৌ-দুর্ঘটনায় একজনের মৃত্যু

নেত্রকোনায় নৌ-দুর্ঘটনায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইঞ্জিনচালিত স্টিলের নৌকায় পা পিছলে পড়ে ইঞ্জিনের পাখায় কাপড় পেঁচিয়ে হানিফ সরদার (৫৭) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।

নিহত হানিফ সরদার কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সুনামগঞ্জের তাহেরপুরগামী নৌকার মাঝি ছিলেন। তিনি তাহেরপুর পাঠানপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রসুলপুর ঘাটের উত্তর পাশে ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় নৌকায় হানিফ সরদারের সঙ্গে ছিলেন তার ১০ বছরের নাতি কামরুল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছেন, কামরুলের চিৎকার শুনে আশপাশের লোকজন নৌকার কাছে গিয়ে দেখতে পান হানিফ সরদারের কাপড় ইঞ্জিনের পাখায় পেঁচিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী উপজেলার লেপশিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি জানান, আইনি প্রক্রিয়া শেষে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, পা পিছলে ইঞ্জিনের ওপর পড়ে গেলে হানিফ সরদার ইঞ্জিনের ভেতরে আটকে যান। পরে মদন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ইঞ্জিন কেটে মরদেহ উদ্ধার করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad