নেত্রকোনায় নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু

নেত্রকোনায় নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে খালা ও ভাগনির মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষমপুর গ্রামের চিকনি বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) ও গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঈদের ছুটিতে জামিলা ও নুসরাত পূর্বধলার বিষমপুর গ্রামে আত্মীয় একিন আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে কয়েকজন মিলে একটি ছোট নৌকায় চিকনি বিলে ঘুরতে বের হন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা তিনজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামিলা ও নুসরাতকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad