নেত্রকোনায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নদী থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মৃত নবজাতকটি ছেলে বাচ্চা বলে জানিয়েছে তারা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, কোনাপাড়া ফেরিঘাট এলাকায় এক নবজাতকের মরদেহ নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নবজাতকের পরিচয় এখনো পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad