উনিশ মিনিট দেরি করার কারণে জমা দিতে না পারা সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের শরিক এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী বিবেচনা করতে বলা হয়েছে।
গত ২২ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল, নির্বাচন হবে ১২ মে।


