চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

সোমবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভাণ্ডালজুড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালের মাঝামাঝি স্থানে উপুড় অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মৃত নারীর পরনে কালো রঙের সেলোয়ার-কামিজ এবং চুলে একটি ক্লিপ ছিল। তার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad