নির্বাচন সামনে রেখে সিএমপির ১৬ থানার ওসি বদলি

নির্বাচন সামনে রেখে সিএমপির ১৬ থানার ওসি বদলি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ বোস্তামীর জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার শাহীনুর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার মোহাম্মদ বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার মোহাম্মদ আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার মোস্তাক আহম্মদকে পতেঙ্গা মডেল থানায়, পতেঙ্গার থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার কামরুজ্জামানকে আকবরশাহ থানার এবং চকবাজার থানার শফিকুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

সিএমপির গণসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ বলেন, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। গত ৪ ডিসেম্বর ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের ১৪ জন ডেপুটি কমিশনারকেও (ডিসি) রদবদল করা হয়।

আরও পড়ুন

গত ২ ডিসেম্বর একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯ থানার মধ্যে জেলায় আছে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০ থানা।

জেলা পর্যায়ের ৫২৭ ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়নের কথা জানানো হয়।

পাশাপাশি কমপক্ষে ৩৩ জন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর