নির্বাচন ঘিরে টেকনাফ সীমান্তে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার

নির্বাচন ঘিরে টেকনাফ সীমান্তে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার
টেকনাফে সতর্ক অবস্থানে নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল, নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম বাড়ানো হয়েছে। নিয়মিত ফুট পেট্রোলিং ও জনসচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।

বুধবার দুপুরে টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।

তিনি বলেন, ‘টেকনাফ একটি ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকা। অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারসহ বিভিন্ন অপরাধের কারণে নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা প্রয়োজন। সে লক্ষ্যে নৌবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।’

আরও পড়ুন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, সোয়াডস টিম, ড্রোন ও বডি–ওর্ন ক্যামেরা। পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

আগামী নির্বাচনে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন; সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে বলে জানান মঈনুল হাসান।

পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad