নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়লেন নৈশপ্রহরী খাইরুল

নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়লেন নৈশপ্রহরী খাইরুল
কুষ্টিয়া-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন নৈশপ্রহরী খাইরুল ইসলাম।

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খাইরুল ইসলাম।

তিনি বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

খাইরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশ নিতে প্রায় চার মাস আগে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।’

২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে, সে সময় সরকারি চাকরিতে কর্মরত থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad