নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ইসির: নৌ উপদেষ্টা

নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ইসির: নৌ উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য স্পষ্ট বলে জানিয়েছেন নৌপরিবহন এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত রয়েছে। আর নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।’

সোমবার দুপুরে ভোলার চরফ্যাসনের কোটি টাকা ব্যয়ে বেতুয়া নদীবন্দরে নবনির্মিত তিনতলা টার্মিনাল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের। তাই এটিকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের।’

আরও পড়ুন

‘এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথেও চলবে,’ যোগ করেন তিনি।

উদ্বোধন শেষে বিকালে উপদেষ্টা সাখাওয়াত হোসেন চরফ্যাসনের নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয়রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad