ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে।
বুধবারনির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন।
আর পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ২৩২ জন।


