রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মঙ্গলবার ১৫৭৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৭টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।
এতে আরও বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ১৮টি ক্যাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ১৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া, ট্রাফিক-উত্তরা বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৯ সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে। এ অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৫৫টি গাড়ি রেকার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ডিএমপি।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


