৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রোববার রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএস-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে দেখা ও ডাউনলোড করা যাচ্ছে।


