নির্বাচনী আসন নিয়ে পাবনায় মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

নির্বাচনী আসন নিয়ে পাবনায় মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ
সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা। এতে বেশ কিছুক্ষণের জন্য মহাসড়কে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুদ্ধরা।

অবরোধে বিএনপি ও এর সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেছেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামীপুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বেড়ার সিএন্ডবি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এতে যান চলাচল বন্ধ মহাসড়কের উভয় দিকে দেখা দেয় দীর্ঘ যানজট। ফলে শত শত বাসযাত্রী ও পরিবহন শ্রমিক পড়েন জনদুর্ভোগে।

বিক্ষোভকারীরা জানান, সাঁথিয়া উপজেলাকে সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: টাইমস

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।’

বিক্ষোভ কর্মসূচিতে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’; ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’; ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’; ‘গণদাবি অমান্য হলে গণআন্দোলন’; ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’; ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন- বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর