নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।

সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আলিফা (১৩)। সে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের বন্দরে দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মো. আলীর মেয়ে আলিফা। রোববার বিকালে নিখোঁজ হয় সে।

পরিবারের স্থানীয় মসজিদের মাইকে ঘোষণাসহ নানা ভাবে খোঁজাখুঁজির পরও তাকে কোথায় পাওয়া যায়নি। পরে সোমবার ভোরে ফজরের নামাজের সময় পাশের বাড়ির মৃত আনোয়ার হোসেনের বাড়ির উঠানে আলিফার মরদেহ পাওয়া যায়।

পরে এদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad