নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অজ্ঞাত ছিনতাইকারী (২৬) জনতার হাতে গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়। রোববার সকাল ৬টায় জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটে

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন ছিনতাইকারী এক মোটরসাইকেলে করে এসে পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে। জনতা তাকে গণপিটুনি দেয়, ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরবর্তীতে জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়।

ওসি বারিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার হাতে নিহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর