শনিবার অনুষ্ঠিত হলো নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪২তম সিন্ডিকেট সভা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যোগ দেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) আলিফ রুদাবা। এছাড়া ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য সভায় স্বশরীরে অংশ নেন।
সভায় ৪১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী এবং ৪১তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। শৃঙ্খলা কমিটির সভার কয়েকটি সুপারিশ পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হয়। এছাড়া নিয়োগ কমিটির সাবজেক্ট এক্সপার্ট সদস্য মনোনয়নের অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


