জনগণ নিরাপদ, খুনের ঘটনা কমেছে: স্বরাষ্ট্র সচিব

জনগণ নিরাপদ, খুনের ঘটনা কমেছে: স্বরাষ্ট্র সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেছেন, বর্তমানে দেশের জনগণ নিরাপদ রয়েছে এবং সারা দেশে আগের তুলনায় খুনের ঘটনা অনেক কমেছে।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘দেশে স্বৈরতন্ত্র জনগণ ও ভোটের ওপর নির্ভর করে না। রাষ্ট্রের চারটি বিভাগ রয়েছে, যারা ভিন্নভাবে ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থা করে থাকে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে জনগণের সেবায় শতভাগ সফল উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাহিনীকে যথাযথ মর্যাদা ও সুযোগ তৈরি করে দিতে না পারলে সে ব্যর্থতা সবার। সরকার শেষ সময় পর্যন্ত ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad