নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ

নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
ছবি: বাসস
Advertisement
Advertisement

দেশে চিকিৎসা শিক্ষার পরিধি বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই প্রতিষ্ঠানের নাম হবে নরসিংদী মেডিকেল কলেজ।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad