নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে জাবি শিক্ষক ফোরামের অভিনন্দন

নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে জাবি শিক্ষক ফোরামের অভিনন্দন
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার রাতে ফোরামের সভাপতি মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সই করা এক বিবৃতিতে অভিনন্দন জানানো হয়।

এতে নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং দেশে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়। 

বিবৃতিতে বলা হয়, সরকার সুশাসন নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

একই সঙ্গে উচ্চশিক্ষা খাতের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

বিবৃতিতে ফোরাম গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে রাজনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক দূরদর্শিতার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য।

শিক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় থাকলে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে ফোরাম আশাবাদ ব্যক্ত করে।

বিবৃতির শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও সফলতা কামনা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad