যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বিএনপি, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানাচ্ছে।
তিনি আরও জানান, নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্র দলগুলো ২১২টি আসনে জয় পেয়েছে। জামায়াত ও এর মিত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭৭টি আসনে।
এ ছাড়া স্বতন্ত্র সাতজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।


