নকল উঠে গেছে, আমি এর দাফন করেছি: শিক্ষামন্ত্রী

নকল উঠে গেছে, আমি এর দাফন করেছি: শিক্ষামন্ত্রী
সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশালের সার্কিট হাউসে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে এখন আর নকল নেই। নকল উঠে গেছে, আমি নকলের দাফন করেছি। নকলের কিছুটা মডেল পরিবর্তন হয়েছে এবং বিষয়টি কেবিনেটে উত্থাপন করা হয়েছে। সংসদের মাধ্যমে আইন পাশ হবে। এখন আর কাগজ দিয়ে নকল হয় না, ডিজিটাল মাধ্যম ও এআই উত্তর দিয়ে দিচ্ছে।

মন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোকে অনলাইন-অফলাইন সিস্টেমে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।’ রাস্তায় ট্রাফিক কমিয়ে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করলে ফুয়েল সেভ হবে। পাশাপাশি শিক্ষাকে ডিজিটাল করার কথাও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, দেশে ৪৫ দিনের ফুয়েল রিজার্ভ রয়েছে এবং আরও ৪৫ দিনের জন্য চেষ্টা চলছে। বর্তমান মুহূর্তে ফুয়েল দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন

বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সহযোগিতা করার আহবান জানান এবং সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার পরামর্শ দেন।

শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট নিয়ে মন্ত্রী বলেন, ‘২০২২ সাল থেকে শিক্ষকেরা এই ভাতা পাচ্ছেন না। বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সামনের বাজেট পর্যন্ত টাকা আসতে হবে। কাঠামোগত প্রয়োজনীয় পরিবর্তন ইতিমধ্যে করা হয়েছে। বিএনপি সরকারের সময় উৎসব ভাতার ব্যবস্থা ছিল, কিন্তু গত ১৭ বছরে তা বৃদ্ধি পায়নি।’

মন্ত্রী আরও জানান, এনটিআরসি গঠিত হলেও বিগত সরকার এটিকে দূর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল। বর্তমানে প্রধান শিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলি সব এখন এনটিআরসির মাধ্যমে হচ্ছে।

এ সময় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের সদস্য আকন কুদ্দুসুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমনসহ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad