সহপাঠীকে ধর্ষণ এবং বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বুয়েট কর্তৃপক্ষের করা মামলায় এই আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার সকালে তাকে আটক করে চকবাজার থানায় নেওয়া হয়।
শ্রীশান্ত রায় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী এবং আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র।
তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সহপাঠীকে ধর্ষণ ছাড়াও বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে আন্দোলন করেন বুয়েটের শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের দাবির মুখে শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করে বুয়েট প্রশাসন।


