দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশে একই সময়ে নতুন করে ৯৯০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩২ জন।

বিভাগভিত্তিক ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহ বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে ময়মনসিংহ ও নেত্রকোণায়।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩ জন সন্দেহজনক এবং ৬২ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে সন্দেহজনক ২২০ জন ও নিশ্চিত ৪১, বরিশালে সন্দেহজনক ১৫৫, সিলেটে সন্দেহজনক ১০১ ও নিশ্চিত ২, ময়মনসিংহে সন্দেহজনক ৫৫ ও নিশ্চিত ১১ জন, খুলনায় সন্দেহজনক ৪১ ও নিশ্চিত ১২, রাজশাহীতে সন্দেহজনক ৩৪ ও নিশ্চিত ২৪ এবং রংপুরে সন্দেহজনক ২১ ও নিশ্চিত ১৮জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সামগ্রিক চিত্রে দেখা যায়, দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন। এই সময়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ২৩৯ জন এবং ছাড়পত্র পাওয়া মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়।

বিভাগভিত্তিক মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে মোট সন্দেহজনক রোগী ৫৫ হাজার ৪২২ জন এবং নিশ্চিত রোগী নয় হাজার ৫৭৮ জন; যেখানে হাম উপসর্গে ৩১৭ জন এবং নিশ্চিত হামে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে মোট সন্দেহজনক রোগী ২২ হাজার ৪৪৭ জন ও মৃত্যু ৫৭), নিশ্চিত রোগী দুই হাজার ৫১ জন। বরিশাল বিভাগে মোট সন্দেহজনক রোগী ১৩ হাজার ১৪২ জন ও মৃত্যু হয় ৪৪ জনের। এই বিভাগে নিশ্চিত ৪৯০ হাম  রোগীর মধ্যে মারা যান ১৯ জন।

রাজশাহীতে মোট সন্দেহজনক রোগী আট হাজার ৮২৩ জন ও মৃত্যু ৯০, নিশ্চিত রোগী এক হাজার ২৯৯ জন ও মৃত্যু ২। খুলনায় মোট সন্দেহজনক রোগী আট হাজার ৪০৭ জন ও মৃত্যু ৩২, নিশ্চিত রোগী ৪৫৮ জন। সিলেটে মোট সন্দেহজনক রোগী সাত হাজার ৩৩৬ জন ও মৃত্যু ১০৬, নিশ্চিত রোগী ৫৮৬ জন ও মৃত্যু তিন। ময়মনসিংহে পাঁচ হাজার ৮৯২ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত রোগী ৬৪৮ জন ও মৃত্যু ২। রংপুর বিভাগে মোট সন্দেহজনক রোগী দুই হাজার ২৮৪ জন ও মৃত্যু ১০, নিশ্চিত রোগী ৩৩২ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad