দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৩ শিশু নিশ্চিতভাবে হাম রোগে এবং বাকি ৬ শিশু হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৮৭। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩২ হাজার ৮৭৭ শিশু বাড়ি ফিরেছে।


