দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর ও এর আশপাশের জেলাগুলোতে এই মৃদু কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। ভৌগোলিকভাবে এর অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

একে হালকা শ্রেণির ভূমিকম্প হিসেবেই উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর