দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার
Advertisement
Advertisement

দেশে বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ ৩২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ এখন ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী, ১৬ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত বছরে যা ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

এর আগে, ৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১০৭ মিলিয়ন ডলার কেনার পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে।

আরও পড়ুন

এর সঙ্গে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩ দশমিক ১০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৬ হাজার ৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

১৫ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৫ হাজার ৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ জানা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad