দেশে পৌঁছেছে ৪ লাখ পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে ৪ লাখ পোস্টাল ব্যালট
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া প্রবাসীদের চার লাখ এক হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান জেনারেল (অব.) সালীম আহমাদ খান।

তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ব্যালট হাতে পেয়েছেন  পাঁচ লাখ ২৬ হাজার ৮৬২ জন প্রবাসী। ভোট দিয়েছেন চার লাখ ৮২ হাজার ৮১৭ জন।

সালীম আহমাদ খানের দেওয়া তথ্যানুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে চার লাখ ৪৯ হাজার পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে চার লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

এছাড়া এক লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরীন পোস্টাল ভোট:

ইসির পোষ্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোষ্টাল ব্যালট পাঠানো হয়েছে। এদের মধ্যে ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ২৪ হাজার ২ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোটার। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৯৭টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad