দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৫০ লাখ, সংসদে মন্ত্রী

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৫০ লাখ, সংসদে মন্ত্রী
Advertisement
Advertisement

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে বিআরটিএ থেকে নিবন্ধন না নেওয়া মোটরসাইকেলের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সেগুলোকে বৈধতা তথা রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad