দেশে চলছে মবের সংস্কৃতি: রুমিন ফারহানা

দেশে চলছে মবের সংস্কৃতি: রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিশ্বের অন্য সকল দেশে নানান সংস্কৃতির রেওয়াজ থাকলেও বাংলাদেশে এখন চলছে এখন মবের সংস্কৃতি চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার বিকালে সংসদের অধিবেশন চলাকালে রুমিন ফারহানা এমন কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। তিনি বারবার বলেছেন, দেশে আর মব কালচার চলবে না। কিন্তু আমরা বারবার মব দেখছি। অর্থাৎ মন্ত্রীর কথার বাস্তবায়ন নেই।’

তিনি আরও বলেন, বিগত দেড় বছর সারা দেশের মব চলেছে। এ সরকারের দুই মাসও একই অবস্থা। সম্প্রতি কুষ্টিয়া একজন কথিত পীরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। চট্টগ্রামের দেড় বছর আগে মবের কারণে হত্যাকাণ্ডের শিকার হলেও এখনো তার বিচার হয়নি। সারা দেশে এরকম অসংখ্য ঘটনা রয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে নাচ, গানসহ নানা সংস্কৃতি চলে। আর আমাদের দেশে চলে মবের সংস্কৃতি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad