‘দেলুপি’ দেখল কড়াইলবাসী

‘দেলুপি’ দেখল কড়াইলবাসী
‘দেলুপি’র ট্রেলারে অদিতি রায়
Advertisement
Advertisement

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার কড়াইলবাসীর জন্য কড়াইল এরশাদ মাঠে ‘দেলুপি’ সিনেমার একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত প্রদর্শনীর আয়োজনে ছিল কড়াইলের শহুরে কৃষকদের নাগরিক দল ‘নগর আবাদ’ ও সহযোগী দল ’পোকা’।

এ সময় এরশাদ মাঠে এক হাজারের অধিক দর্শকের সামনে দেলুপি দেখানো হয়।

নির্মাতা দল ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন বলছে, তারা বিশ্বাস করে দেলুপিতে বন্যাপরবর্তী সময়ে জনগণের যে একাত্মতার গল্প দেখানো হয়েছে, কড়াইল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অপূরণীয় ক্ষতিতেও তাদের সাথে সেই একাত্মতা প্রকাশ করা প্রয়োজন।

আরও পড়ুন

এর আগে কড়াইলের অগ্নিকাণ্ডের পর ২ ডিসেম্বর, দেশব্যাপী সিনেমাটির সব প্রদর্শনীর টিকেটের প্রযোজকের অংশের অর্থ কড়াইলবাসীর কল্যাণে প্রদানের ঘোষণা দেয় টিম ‘দেলুপি’।

তখন বলা হয়, ‘তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং জানান দেওয়া যে আমরা তাদের সাথে আছি, আমরাও তাদের কষ্টে সমব্যথী।

কড়াইলবাসীর প্রতি দেলুপি’বাসীর ভালবাসা ও সালাম, এই দুর্যোগ আমরা সবাই হাতে হাত ধরে পার করবো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad