খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত বিজিবি

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত বিজিবি
খাগড়াছড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো খাগড়াছড়িতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।

বৃহস্পতিবার দুপুরে ৩ বিজিবি পানছড়ি জোনের লৌগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় অনুপম হিমাংশু মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘দেশে একটি সঙ্কটকাল চলছে। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। ক্যাম্পগুলোতে পর্যাপ্ত জনবল মোতায়েন আছে এবং নির্বাচনকালীন যে কোনো সহিংসতা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। ছবি: টাইমস

তিনি আরও জানান, সংঘাত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত রয়েছে। জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির সদর দপ্তর থেকেও সবসময় তৎপর থাকার নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত।

অনুষ্ঠানে ৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেসুর রাহমানসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad