দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে আগুন

দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে আগুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সেতাবগঞ্জ পৌরসভার সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বাসভবনে আগুন ও‌ লুটপা‌টের ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাত ৮টার দিকে শতাধিক মোটরসাইকেলে করে একদল লোক স্লোগান দিতে দিতে প্রতিমন্ত্রীর বাড়ির দিকে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। হা‌তে ছি‌লে লা‌ঠি‌সোঁটা ও দেশীয় অস্ত্র।

এক পর্যা‌য়ে তারা খালিদ মাহমুদ চৌধুরীর বাসার সাম‌নে খড়সহ ধানের পালায় আগুন দেন। প‌রে সেই আগুনে পু‌রো বা‌ড়ি পু‌ড়ে যায়।‌

একইভাবে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলাম উদ্দীন ও আব্দুস সবুরের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

দিনাজপুর ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ৮টা ২০ মিনিটে খবর পেলে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়।

একই সময় সাবেক নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী বাড়িতে আগুন লাগার খবর পাই। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না আগুন কীভাবে লেগেছে।

খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ (‌বোচাগঞ্জ-‌বিরল) আসন থে‌কে টানা তিনবা‌র সংসদ সদস্য নির্বা‌চিত হ‌য়ে‌ছি‌লেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী‌গের টানা পাঁচবা‌রের সাংগঠ‌নিক সম্পাদক।‌

অন্যদিকে সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বা‌ড়ি উপ‌জেলার ধনতলা গ্রা‌মে। ৫ আগস্টের পর থে‌কে তারা পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad