প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান।
সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান।
এর আগে গত ১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে সেখানকার উপনির্বাচনকে সামনে রেখে সফর স্থগিত করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।


