ফিরতি ঈদযাত্রা: সড়কে ঝরল ৫ জনের প্রাণ

ফিরতি ঈদযাত্রা: সড়কে ঝরল ৫ জনের প্রাণ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্ঘটনায় পতিত বাস। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ঈদ উদযাপন শেষে ফিরতি ঈদ যাত্রায় ঢাকা ফেরার পথে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ বাসযাত্রী যাত্রী নিহত হয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী সেনপাড়ার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২০) এবং নওগাঁ জেলার আমিনুল ইসলাম (৩৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

ঘোড়াঘাটের ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নূরজাহানপুর এলাকায় টায়ার পাংচার হওয়ায় বালুবাহী একটি ট্রাক রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আটজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ‌্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এরপর আহত অন্তত ১৫ জনকে চি‌কিৎসার জন‌্য পাঠানো হয়।

এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad