দলের আদর্শের বাইরে যারা চলবেন তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন বিএনপির এই নেতা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমান সার্বভৌম ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আজ সেই দেশ গড়ার সুযোগ এসেছে।
দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের আদর্শের বাইরে যারা চলবেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তারেক রহমানের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘দেশ গড়ার যে প্রত্যয় জনাব তারেক রহমান নিয়েছেন, সেটির জন্য শুধু সরকার একা যথেষ্ট নয়। আমাদের সবাইকে মিলে উন্নত দেশ গড়তে হবে।’
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান।


