থানচিতে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

থানচিতে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার (বায়ু সংকোচক) বিস্ফোরণে আবদুর কাদের (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদর বাস স্টেশন এলাকায় বাসচালক নুরুল আলমের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর কাদের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের আবদুর কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আবদুর কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের সিনিয়র নার্স ঋতু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর