ত্রিশালে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

ত্রিশালে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের ত্রিশালে দুইটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে সামনের ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের একজন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ট্রাকচালক আল-আমিন (২৮) এবং আরেকজন ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে হেলপার রাশেদুল ইসলাম (৩০)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad