তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৩

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন, মো. সোহাগ হাসান, মোসা. মর্জিনা বেগম, আনিকা, মো. সুমন আল আমিন, মো. ইব্রাহিম, মো. মুন্নী, মো. হৃদয় মিয়া, মো. শাহা আলম, মো. মেহেদী হাসান, মো. রবিউল হোসেন, মো. আকাশ এলেক্স শ্রাবন, সাইম প্রসাদেক, মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান, মো. অপু, শাহনেওয়াজ আহম্মেদ ওরফে আকাশ, মোহাম্মদ আলী, মো. রাকিবুল ইসলাম, মো. আলামিন শেখ, মো. ইউসুব তালুকদার, মো. আবুবক্কর সিদ্দিক, তৌফিকুল ইসলাম শুভ, মো. আবুল বাশার, মো. সুমন, মো. মানিক হোসেন, মো. নাসির উদ্দিন, বরজুল ইসলাম, মো. আল আমিন, মো. ইয়াছিন আরাফাত, মো. হিমেল, রাব্বি ওরফে ফজলে রাব্বি, সোহাগ হিরন, আনোয়ার, রুবেল মৃধা, তৈয়বুর রহমান তুশিন, মোমিনুল ইসলাম ও মঈনুল, শুভ হালদার, মো. আকতার মিয়া, মো. সোহান, মো. সিরাজ সিকদার, বিল্লাল বেপারী, মো. ওমর ফারুক, নয়ন, রাজন, মো. বাবুল মির্জা, মোছা. সেলিনা বেগম, সাগর মল্লিক, মো. ইয়াছিন, মো. আমিনুর ইসলাম, মো. সোহেল, মো. মামুন ও মো. মাহাবুব।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৮ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ২৫ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন ও হাতিরঝিল থানা ৫ জন।

পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad