তিন পেসার নিয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন পেসার নিয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের সাথে পেস আক্রমণে আছেন শরীফুল ইসলাম। নুরুল হাসান সোহানের সাথে বাদ পড়েছেন শেখ মাহেদী হাসান। ফিরেছেন তাওহিদ হৃদয়। স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

যদিও এই মাঠে দুই দলের সর্বশেষ দেখায় সুখস্মৃতি নেই বাংলাদেশের। ২০২৩ সালের দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় আয়ারল্যান্ড।

বাংলাদেশ একাদশ 

আরও পড়ুন

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক) টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডেয়ার, বেরি ম্যাকার্থি, ম্যাথু  হামফ্রিস ও জশুয়া লিটল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad