নিম্ন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে বুধবার ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখুন: বিচারক


