বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এগিয়ে রয়েছেন।
ঢাকা-১৭ আসনের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, দাঁড়িপাল্লার প্রার্থী এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।
ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
অন্যদিকে, বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। জামায়াতের প্রার্থী প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
এদিকে, ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ৩৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৩৯ হাজার ১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।


