তারেক রহমানকে এই ‘ঐতিহাসিক জয়ের’ জন্য অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার রাতেই ভোটের বেসরকারি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য এবং বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন।’
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পারিক সমৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত সাধারণ লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে বলেও আশা করেন ক্রিস্টেনসেন।


