৪৭-এ পাকিস্তানের ও ’৭১-এ বাংলাদেশের বিরোধীরা এখন ভোল পাল্টেছে: মির্জা ফখরুল

৪৭-এ পাকিস্তানের ও ’৭১-এ বাংলাদেশের বিরোধীরা এখন ভোল পাল্টেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

যে শক্তি ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করেছে, তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। রোববার রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা এখন ভোল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। তবে দেশের মানুষ তাদের এ কথা বিশ্বাস করতে পারে না।

বিজয় দিবস উপলক্ষ্যে রোববার রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনকে দুটি শক্তির মধ্যে নির্বাচন বলে বর্ণনা করে বিএনপির মহাসচিব বলেন, একদিকে রয়েছে বাংলাদেশের পক্ষ—স্বাধীনতা-সার্বভৌমত্ব ও উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। অন্যদিকে রয়েছে সেই পশ্চাৎপদ শক্তি, যারা অতীতে স্বাধীনতার বিরোধিতা করেছে। এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। ১৯৭১ সালে যেমন ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল, আজও একই কৌশল নেওয়া হচ্ছে।

ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল(অব.) জয়নুল আবেদিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মিজানুর রহমান, নজরুল ইসলাম ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কেএম কামরুজ্জামান নান্নু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর