তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপকারীর সন্ধানে পুলিশ

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপকারীর সন্ধানে পুলিশ
বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য দেওয়ার সময় তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর কাকরাইলে বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস. এন. মো. নজরুল ইসলাম সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির ভিত্তিতে সন্দেহভাজন এক যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’

ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ‘ঘটনার তদন্তে একাধিক গোয়েন্দা টিম কাজ করছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।’

বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। সে সময় বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে ক্যাপ পরা এক যুবক হঠাৎ উপদেষ্টার মাথায় একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জাবির আন্দোলনকারীরাসহ  বিভিন্ন মহল ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad