ঢাবি উপাচার্য ও অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বৈঠক

ঢাবি উপাচার্য ও অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বৈঠক
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বৈঠক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওলাভ মুরলিংক। বুধবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশু শিক্ষা বিষয়ে ঢাবি এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

এ ছাড়া সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাবির তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালা আয়োজনের বিষয়টিও এ বৈঠকে আলোচনা করা হয়।

ঢাবির উপাচার্য সাধারণ মানুষের কাছে গবেষণার সুফল পৌঁছে দিতে পরিকল্পনা নীতি এবং ব্যবহারিক একাডেমিক গবেষণার মধ্যে ব্যবধান কমানোর ওপর জোর দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক দিলারা জাহিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর