ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘হাজী মুহাম্মদ মুহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাঈদ সোহরাব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ মো. নাসিম।

সভায় বক্তব্য রাখেন জাকির হোসেন কামাল, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আজিজুর রহমান, আলী হোসেন ফকির, সরদার নুরুল আমীন, ড. শরীফুল ইসলাম দুলু, ইলিয়াস খান, অধ্যাপক ড. শওকত, জাহিদ হোসেন ও অধ্যাপক ড. শাহীন প্রমুখ।
এ সময় উপস্থিত সদস্যরা মুহসিন হলের সার্বিক কল্যাণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেন।


